ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » রমাগঞ্জে সরকারি গাছ কেটে বিএনপি নেতার খামার নির্মান

রমাগঞ্জে সরকারি গাছ কেটে বিএনপি নেতার খামার নির্মান


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


লালমোহনে টেন্ডার ছাড়াই শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ভোলা: লালমোহনের কর্তারহাট সড়কের শতাধিক সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল হাসান কাঞ্চনের বিরুদ্ধে। কোনো টেন্ডার ছাড়াই ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি গাছ কেটে সেখানে মুরগির খামার নির্মাণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া ওই নেতার বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতা ও ইউনিয়নজুড়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

তবে বন বিভাগের দাবি, সড়ক সংস্কারকাজ চলাকালে ওই সড়কের গাছ কাটার জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল হাসান কাঞ্চন রায়চাঁদ বাজার থেকে কর্তারহাট সড়কের পাশে বন বিভাগের অধীন প্রায় শতাধিক সরকারি গাছ কোনো ধরনের টেন্ডার ছাড়াই কেটে নেন। ভোলা-৩ আসনের সংসদ সদস্যের নাম ভাঙিয়ে এবং নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এসব গাছ কেটেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষ। পরে অভিযুক্ত বিএনপি নেতার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা মো. জুয়েল জানান, ওই বিএনপি নেতা নিজের প্রভাব খাটিয়ে টেন্ডার ছাড়াই সড়কের সরকারি গাছ কেটে সেখানে মুরগির খামার তৈরি করেছেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

অভিযুক্ত বিএনপি নেতার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানাযায়নি।

উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, গাছ কাটার ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:৫৯:০৯   ১১২ বার পঠিত  | ●   ●   ●   ●