ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » রাসিকের অ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে প্রশাসক

রাসিকের অ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে প্রশাসক


রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


রাসিকের অ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে প্রশাসক

রাজশাহী: মহানগরীর নওদাপাড়া সিটি হাটসংলগ্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালিত অ্যাসফল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

পরিদর্শনকালে তিনি প্লান্টের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি কাজের অগ্রগতি ও পরিচালনাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। একই দিন নগরীতে ফগার মেশিনের মাধ্যমে পরিচালিত কীটনাশক স্প্রে কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসক।

এ সময় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবনসহ সংস্থার সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪৯   ৯ বার পঠিত  | ●   ●   ●   ●