ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা

পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়া ব্রিক ফিল্ড (কেবিএফ) নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড় কাঠালিয়া গ্রামে অবস্থিত কেবিএফ ব্রিকস ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল মাহমুদ ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা।

এ সময় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, পুলিশের এসআই মো. মোশারফ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, পরিবেশের ক্ষতি করার দায়ে ইটভাটার চিমনি ও চুলা ভেঙে সেটি পুরোপুরি অকার্যকর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:৩৯   ১১ বার পঠিত  | ●   ●   ●