![]()
ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ওষুধের দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ‘বৈশাখী মেডিকেল স্টোর’ ও ‘মেসার্স মাহিন ড্রাগ হাউস’ নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে ওষুধের দোকানগুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের জন্য নিরাপদ ওষুধ নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:৫১:১৪ ৮ বার পঠিত | ● ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ ● ভেড়ামারা ভ্রাম্যমাণ আদালত ● মেয়াদোত্তীর্ণ ওষুধ