ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে?

১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে?


বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই বিশেষ মানুষটি কে?

তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ব্যক্তিগত জীবনের গল্প অনেক সময়ই থেকে যায় আড়ালে। বিশেষ করে প্রিয় তারকাদের সম্পর্ক, ভালোবাসা কিংবা বিয়ের খবর নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সেই আগ্রহের কেন্দ্রে রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘দুষ্টু কোকিল’খ্যাত এই অভিনেত্রীকে ঘিরে সম্প্রতি টালিপাড়ায় ছড়িয়েছে বিয়ের গুঞ্জন।

ইন্ডাস্ট্রির কানাঘুষো, চলতি মাসেই প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করতে পারেন মিমি। এরপর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসার কথাও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিয়ের আলোচনা যখন টালিপাড়ায় তুঙ্গে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মিমির একটি ভিডিও। সেখানে নিজের জীবনের বিশেষ একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩৫   ৮ বার পঠিত  | ●   ●   ●   ●