ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ

দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬


দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ

বরগুনা:ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ সম্মেলনে যোগ দিতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি পীর সাহেব কেওড়াবুনিয়া আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বুধবার রাত দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সম্মেলন শেষে আগামী ৯ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কেএম বিল্লাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ সজল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন সিকদার।

সফরকালে এমপি অলিউল্লাহ আইসিএপিপির সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি আগামী ৭ ও ৮ নভেম্বর সিউলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত একগুচ্ছ সাংগঠনিক ও দাওয়াতি সভায় অংশ নেবেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সম্মেলনে যোগদানের উদ্দেশে যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমপি অলিউল্লাহ ও তাঁর সফরসঙ্গীদের সঙ্গে দেখা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী, সহসভাপতি গাজী মো. মো. বায়েজি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩৯   ১৮ বার পঠিত  | ●   ●   ●   ●