![]()
কুড়িগ্রাম: উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে খাবারের প্রতিষ্ঠান ‘টেস্টি ট্রিট’। বুধবার (৪ নভেম্বর) বিকেলে উলিপুর সোনালী ব্যাংকের নিচতলায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন নর্থবেঙ্গলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. হামিদুর রহমান।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপহার স্টোরের আব্দুল মান্নান, রনজিত কুমার দত্ত, এনামুল হক মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী, রংপুরের এরিয়া ম্যানেজার মো. রায়হান শেখ এবং রংপুর রিজিওনালের অডিট কর্মকর্তা মো. জাহিদ হাসান। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।
নতুন এ প্রতিষ্ঠানের যাত্রাকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, উলিপুরে এ ধরনের খাবারের প্রতিষ্ঠানের সূচনা স্থানীয় মানুষের জন্য নতুন একটি সুযোগ তৈরি করবে। মানসম্মত খাবার ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তাঁরা টেস্টি ট্রিটের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩০ ৩ বার পঠিত | ● উলিপুর কুড়িগ্রাম ● টেস্টি ট্রিট উদ্বোধন ● টেস্টি ট্রিট উলিপুর