ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ট্রেড লাইসেন্স না থাকায় ভেড়ামারায় জুয়েলার্সকে জরিমানা

ট্রেড লাইসেন্স না থাকায় ভেড়ামারায় জুয়েলার্সকে জরিমানা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


ট্রেড লাইসেন্স না থাকায় ভেড়ামারায় জুয়েলার্সকে জরিমানা

কুষ্টিয়া: পৌরসভার ট্রেড লাইসেন্স না থাকায় কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার গমপট্টি, স্টেশন বাজার এলাকায় অবস্থিত বিশ্বাস জুয়েলার্সকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভেড়ামারা পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা গোলাম সারোয়ার, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে পৌরসভা থেকে প্রদেয় ট্রেড লাইসেন্স না থাকায় বিশ্বাস জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. নাছিম বিশ্বাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানটি ভেড়ামারা পৌরসভার গমপট্টি, স্টেশন বাজার এলাকায় অবস্থিত।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫৮   ১ বার পঠিত  | ●   ●   ●