![]()
ঢাকা: রাজধানীর পল্টন থানার রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ।
তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে কাজ করছেন তারা।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:০৭:৩২ ৪ বার পঠিত | ● ককটেল বিস্ফোরণ ● পল্টন থানা ● রাজারবাগ পুলিশ লাইন্স