ঢাকা    শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬


সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

ঢাকা: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানার ওসিসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা শনাক্তে তদন্ত চলছে।

এন/এস

বাংলাদেশ সময়: ০:১৪:৪৪   ৪ বার পঠিত  | ●   ●   ●