ঢাকা    শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » রয়্যাল এনফিল্ডের সঙ্গে অপু বিশ্বাসের নতুন লুক, ভক্তদের প্রশংসার ঝড়

রয়্যাল এনফিল্ডের সঙ্গে অপু বিশ্বাসের নতুন লুক, ভক্তদের প্রশংসার ঝড়


বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬


রয়্যাল এনফিল্ডের সঙ্গে অপু বিশ্বাসের নতুন লুক, ভক্তদের প্রশংসার ঝড়

চলনে-বলনে ও সাজপোশাকে বরাবরই ভক্তদের নজর কাড়েন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার তাকে দেখা গেল কিছুটা ভিন্ন সাজে। লাল রঙের পোশাক, রঙিন ওড়না আর সঙ্গে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল—সব মিলিয়ে নতুন লুকে হাজির হয়েছেন তিনি।

এমন সাজে এর আগে অপুকে দেখা যায়নি। তাই তার এই ব্যতিক্রমী লুক দেখে ভক্তরাও বেশ চমকে গেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাকে দেখা গেছে লাল রঙের নকশা করা ট্র্যাডিশনাল পোশাকে। গলায় জড়ানো ভিন্ন রঙের ওড়না, কানে বড় ঝুমকা ও হাতে রঙিন চুড়ি—সব মিলিয়ে ভিন্ন এক সাজে ধরা দিয়েছেন তিনি।

কখনো বাইকের পাশে দাঁড়িয়ে, কখনো শুয়ে-বসে ক্যামেরায় পোজ দিয়েছেন চিত্রনায়িকা। আবার কখনো আবেদনময়ী ভঙ্গিতেও নিজেকে উপস্থাপন করেছেন। অপুর এমন ব্যতিক্রমী লুক মুগ্ধ করেছে ভক্তদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন ‘আগুন’, আবার কেউ তার সঙ্গে বলিউড অভিনেত্রীদের তুলনা করেছেন।

ছবিগুলোর সঙ্গে নিজের জীবনদর্শনও তুলে ধরেছেন অপু বিশ্বাস। তিনি লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সাথেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই’।

এন/এস

বাংলাদেশ সময়: ০:২৮:০৭   ২ বার পঠিত  | ●   ●   ●