![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় পাম্প হাউজ বাজারে বাহিরচর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান জুয়েল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভেড়ামারা বিএনপির সদস্য মোঃ রাশেদুল হাসান বাবলু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মকলেছুর রহমান সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম, বাহিরচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ শরিয়ত ইসলাম, বাহিরচর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খেজমত আলী, বাহিরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, মৎস্যজীবী দল ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মোঃ নিজাম মণ্ডল এবং বাহিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আকরাম হোসেন।
সভায় সভাপতিত্ব করেন বাহিরচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ নজরুল ইসলাম মধু মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য মোঃ আরিফুল ইসলাম নিলয়।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
এতে বাহিরচর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০:৫১:০৭ ২ বার পঠিত | ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ● বাহিরচর ইউনিয়ন বিএনপি ● ভেড়ামারা বিএনপি