![]()
ভোলা: লালমোহন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, সিপাহী-জনতার বিপ্লব এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে এক অনন্য দিন।
লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন ও সফিউল্লাহ হাওলাদারসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:০৬:৪৮ ২ বার পঠিত | ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ● মো. জাফর ইকবাল ● লালমোহন উপজেলা বিএনপি