ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সচেতনতামূলক সভা

সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সচেতনতামূলক সভা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সচেতনতামূলক সভা

মানিকগঞ্জ: সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। তিনি স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সচেতন হওয়ার পাশাপাশি মিটারের ব্যবহারবিধি ও নিয়মকানুন সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, সিংগাইর জোনাল অফিসের ডিজিএম গোলাম রাব্বানী, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের সহসভাপতি উপাধ্যক্ষ মো. বদর উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, সাবেক কাউন্সিলর নুরে আলম বাবুল এবং সিংগাইর বাজার বণিক সমিতির সভাপতি মো. আতাল হক মাস্টার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, ডিজিএম (কারিগরি) মোজাহার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিদ্যুৎ গ্রাহকরা।

বক্তারা বলেন, আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে গ্রাহকদের স্বচ্ছ ধারণা থাকা জরুরি। এ ধরনের আলোচনা ও মতবিনিময় সভার মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্তি দূর হওয়ার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়বে।

উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত বিদ্যুৎ গ্রাহকরা স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের ব্যবহারবিধি, রিচার্জ পদ্ধতি, বিদ্যুৎ ব্যবহারের হিসাব, মিটারের বিভিন্ন সমস্যা ও গ্রাহকসেবা নিয়ে নানা প্রশ্ন করেন।

গ্রাহকদের প্রশ্নের জবাবে সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বিস্তারিত ব্যাখ্যা দেন। পাশাপাশি তিনি মিটার ব্যবহারের সুবিধা, প্রয়োজনীয় সতর্কতা এবং বিভিন্ন সমস্যার ক্ষেত্রে গ্রাহকদের করণীয় সম্পর্কে অবহিত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৪২   ২ বার পঠিত  | ●   ●   ●   ●