ঢাকা    সোমবার, ৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী

তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল মিছিল

ময়মনসিংহ: যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারাকান্দায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে ৬নং ঢাকুয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. তারা মিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়।

মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হাজারো নেতাকর্মী ও সমর্থক ফেস্টুন, ব্যানার এবং দলীয় স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. তারা মিয়া ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা আমাদের সবসময় অনুপ্রেরণা জুগিয়ে আসছে। ঢাকুয়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট থাকব।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০১:২৩   ২০ বার পঠিত  | ●   ●   ●