ঢাকা    সোমবার, ৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি


বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬


বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি

ঢাকা: দেশের সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) রাতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনে তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাকে এই মুকুট পরিয়ে দেন। মিথিলা আবার মাহির সবচেয়ে কাছের বন্ধু।

সুন্দরী অন্বেষণের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। মূল আয়োজনের আগে প্রতিবছর দেশভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নির্বাচন করা হয়। পরে তারা আন্তর্জাতিক মঞ্চে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর খেতাব জয়ের মধ্য দিয়ে এবার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন মাহি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন তিনি।

মুকুট পরার ছবি ফেসবুকে প্রকাশ করে নিজের অনুভূতি জানিয়েছেন মাহি। তিনি লিখেছেন, “একটি স্বপ্ন, একটি মুকুট, আর নিজের চেয়েও অনেক বড় এক দায়িত্ব। অসামান্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট অর্জন করতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। এটি শুধু আমার একার মুহূর্ত নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। আর এখনই শুরু হলো নতুন এক পথচলা। আমার দেশ, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে।”

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিজয়ী মাহি।

আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল আয়োজনের আগে হাতে সময় খুবই কম পাচ্ছেন মাহি। ফলে প্রস্তুতির জন্য বেশি সময় নেই তার। তবে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার বন্ধু হওয়ায় প্রস্তুতির ক্ষেত্রে তাকে পাশে পাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই নিজেকে ঝালিয়ে নেওয়ার আশা প্রকাশ করেছেন মাহি।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জিতেছিলেন। তবে তাদের কেউই বিশ্বমঞ্চে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪১   ১৯ বার পঠিত  | ●   ●   ●