ঢাকা    সোমবার, ৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের গ্রাহক সম্মেলন

আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের গ্রাহক সম্মেলন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬


 আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজের গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর: আলফাডাঙ্গায় নাভানা ব্যাটারিজ লিমিটেডের উদ্যোগে ‘লুমিনারি কাস্টমার সামিট’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদের ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাভানা ব্যাটারিজ লিমিটেডের আলফাডাঙ্গা অঞ্চলের অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মদিনা ব্যাটারী অ্যান্ড আইপিএস ঘর’ সম্মেলনটির আয়োজন করে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন সোহাগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নাভানা ব্যাটারিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মো. শাহাদাত হোসেন মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মদিনা ব্যাটারী অ্যান্ড আইপিএস ঘরের স্বত্বাধিকারী মো. মহিউদ্দিন সোহাগ। তিনি বলেন, গ্রাহকদের বিশ্বাস ও দীর্ঘদিনের আস্থাই তাঁদের ব্যবসার মূল চালিকাশক্তি। নাভানা ব্যাটারিজের মানসম্মত পণ্য ও দ্রুত বিক্রয়োত্তর সেবা আলফাডাঙ্গার প্রতিটি গ্রাহকের কাছে পৌঁছে দিতে তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। ভবিষ্যতে গ্রাহকসেবার মান আরও উন্নত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা ব্যাটারিজ লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার (এনএসএম) মো. ফয়সল আহমেদ খান, হেড অব সার্ভিস মো. তোফাজ্জেল হোসেন, ঢাকা এরিয়ার এরিয়া ম্যানেজার মো. তারিকুল ইসলাম, বরিশাল এরিয়ার এরিয়া ম্যানেজার মো. শাহাবুদ্দিন আহমেদ এবং বরিশাল এরিয়ার সার্ভিস হেড মো. মারুফ আহমেদ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে নাভানা ব্যাটারিজের পণ্যের গুণগত মান, গ্রাহকদের আস্থা অর্জন, ব্যবসায়িক সম্প্রসারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি পণ্য বিক্রির পর গ্রাহকদের প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত বিক্রয়োত্তর সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা বলেন, গ্রাহকদের সন্তুষ্টি ও আস্থা ধরে রাখতে পণ্যের মান বজায় রাখার পাশাপাশি সেবার মানও আরও উন্নত করা প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবেশক ও গ্রাহকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।

অনুষ্ঠানে আলফাডাঙ্গা ও আশপাশের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় পরিবেশক, নাভানা ব্যাটারিজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:১৩   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●