ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে দেড় শতাধিক কৃষকের অংশগ্রহণে কৃষক সমাবেশ

আমতলীতে দেড় শতাধিক কৃষকের অংশগ্রহণে কৃষক সমাবেশ


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


আমতলীতে দেড় শতাধিক কৃষকের অংশগ্রহণে কৃষক সমাবেশ

বরগুনা: আমতলীর চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামে মঙ্গলবার দুপুর ১২টায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় শতাধিক নারী ও পুরুষ কৃষক অংশ নেন। আমতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির সরেজমিন উইংয়ের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, বরগুনার উপপরিচালক এসএম বদরুল আলম এবং আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৪   ২ বার পঠিত  | ●   ●   ●