![]()
ঢাকা: নবাবগঞ্জ উপজেলার বেনুখালী থেকে টিকরপুর পর্যন্ত হাইওয়ে সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের কাজের উদ্বোধন করেছেন ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
বুধবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এ কার্যক্রম শুরু হয়। উপজেলার বেনুখালী থেকে টিকরপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের দুই পাশের ঝোপঝাড়, জঙ্গল ও আগাছা পরিষ্কারের মাধ্যমে সাধারণ মানুষের চলাচলের পরিবেশ উন্নত করা, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং যানজটমুক্ত পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এ সময় তিনি বলেন, জনস্বার্থে সড়ক ও পরিবেশ নিরাপদ রাখতে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
উদ্বোধনের পর দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, দোহার ও নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম হোসেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৩:৫৮ ২ বার পঠিত | ● খন্দকার আবু আশফাক ● নবাবগঞ্জ হাইওয়ে সড়ক ● সড়ক পরিষ্কার কার্যক্রম