ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

ঝালকাঠি: কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার আওরাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বরজিৎ ডাকুয়া আওরাবুনিয়া এলাকার মৃত উপেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কৃষক স্বরজিৎ স্থানীয় সাতনী বাজার থেকে দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাশের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে গেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০০:০৪   ২ বার পঠিত  | ●   ●   ●