ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা

পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


পোনাহুরা এলাকায় মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত-পা

পটুয়াখালী: বাউফলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন একটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকা থেকে এসব বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাহুরা এলাকায় একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাঁরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।

তবে উদ্ধার হওয়া হাত-পা কার, কীভাবে সেগুলো ওই এলাকায় এল এবং এর পেছনে হত্যাকাণ্ডের কোনো ঘটনা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনে আসছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এন/এস

বাংলাদেশ সময়: ২১:০৮:২০   ১৯ বার পঠিত  | ●   ●   ●