![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে শনিবার সকালে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
পরে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুলের সঞ্চালনায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা জামায়াতের আমির বাবুল আহমেদ, উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য ফেরদৌসী বেগম প্রমুখ।
পরে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০৮:২৬ ১৫ বার পঠিত | ● পীরগঞ্জ ঠাকুরগাঁও ● পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি ● বিশ্ব ডায়াবেটিস দিবস