ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি • সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের • লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী • ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ • আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ • সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার • দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায় • কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায় • দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায় • ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভায় পালিত বিশ্ব ডায়াবেটিস দিবস

পীরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভায় পালিত বিশ্ব ডায়াবেটিস দিবস


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


পীরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভায় পালিত বিশ্ব ডায়াবেটিস দিবস

ঠাকুরগাঁও: পীরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে শনিবার সকালে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

পরে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুলের সঞ্চালনায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা জামায়াতের আমির বাবুল আহমেদ, উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য ফেরদৌসী বেগম প্রমুখ।

পরে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৮:২৬   ১৪ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● পীরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভায় পালিত বিশ্ব ডায়াবেটিস দিবস
● রংপুর বিভাগের ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদান
● ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন
● ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
● উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল



আর্কাইভ