ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র‍্যালি

জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র‍্যালি


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র‍্যালি

পাবনা:জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক সংহতি ও ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে পাবনার চাটমোহরে পথসভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পৌর সদরের জিরো পয়েন্টে ধরিত্রী রক্ষায় আমরা, চলনবিল রক্ষায় আমরা, চিকনাই নদী রক্ষায় আমরা এবং ওয়াটার কিপার বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী করপোরেশনগুলোর জবাবদিহি নিশ্চিত করা, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, ঋণমুক্ত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানি থেকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরের দাবি জানানো হয়।

সংক্ষিপ্ত পথসভায় চলনবিল রক্ষায় আমরা সংগঠনের আহ্বায়ক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চলনবিল রক্ষায় আমরা সংগঠনের সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম এবং চিকনাই নদী রক্ষায় আমরা সংগঠনের সদস্যসচিব মো. খলিলুর রহমান প্রমুখ।

পথসভা শেষে জিরো পয়েন্ট থেকে একটি সাইকেল র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১০:১৯   ১৮ বার পঠিত  | ●   ●   ●   ●