![]()
মানিকগঞ্জ: সিংগাইরে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে অবস্থিত মেসার্স আউয়াল ব্রিকস-১ এবং মেসার্স আউয়াল ব্রিকস-৩-এ অভিযান চালানো হয়। এ সময় ইটভাটা দুটির মালিককে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এ সময় সিংগাইর থানা পুলিশের এসআই মো. রেজাউল করিম-২ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৩৯:৪২ ১৪ বার পঠিত | ● আউয়াল ব্রিকস ● ভ্রাম্যমাণ আদালত ● সিংগাইর ইটভাটা