ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ছয় দিন নিখোঁজের পর কালীনদী থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

ছয় দিন নিখোঁজের পর কালীনদী থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


ছয় দিন নিখোঁজের পর কালীনদী থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ: শৈলকুপায় নিখোঁজের ছয় দিন পর কালীনদী থেকে তুষার পাল (৫৭) নামের এক দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কচুয়া গ্রামের পালপাড়া কালীনদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কচুয়া গ্রামের নদীর মাঝখানে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় স্বজনরা সেটি তুষার পালের বলে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তুষার পালের ভাতিজা তরঙ্গ পাল জানান, গত মঙ্গলবার সকালে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তুষার পাল। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুর ১টার দিকে কালীনদীতে একটি মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করলে তাঁরা মরদেহটি তুষার পালের বলে নিশ্চিত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, কালীনদী থেকে তুষার পাল (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩৬   ১৭ বার পঠিত  | ●   ●   ●