ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের • পরীমনির ২০ সিনেমাই ফ্লপ, কড়া মন্তব্য অপু বিশ্বাসের • বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি • ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে • দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ • চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১ • মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই • আলফাডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন ডিসি • গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী • সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাড়ে চার মাস পর রেস্টুরেন্টের পেছনে মিলল নিখোঁজ কিশোরীর মরদেহ

সাড়ে চার মাস পর রেস্টুরেন্টের পেছনে মিলল নিখোঁজ কিশোরীর মরদেহ


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


সাড়ে চার মাস পর রেস্টুরেন্টের পেছনে মিলল নিখোঁজ কিশোরীর মরদেহ

কক্সবাজার: উখিয়ায় সাড়ে চার মাস ধরে নিখোঁজ থাকা ১৭ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার একটি রেস্টুরেন্টের পেছনের জলাভূমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত কিশোরীর নাম তাজমিমা আক্তার (১৭)। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব নুরারডেইল এলাকার আব্দুর রহিমের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই মাস থেকে নিখোঁজ ছিলেন তাজমিমা। এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির-সংলগ্ন হাইওয়ে রেস্টুরেন্টের পেছনের একটি জলাভূমিতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বালুখালী পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় জলাভূমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষে আইনি কার্যক্রম শুরু করা হয়।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাড়ে চার মাস ধরে নিখোঁজ থাকার পর কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। জুলাই মাসে নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর অবস্থান কোথায় ছিল, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং কীভাবে মরদেহটি বালুখালী এলাকায় পৌঁছেছে, সেসব বিষয় এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের তথ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:০৯   ১৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ২৫ নভেম্বর কাউখালীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব, প্রস্তুতি পরিদর্শনে ডিসি-এসপি
● সাড়ে চার মাস পর রেস্টুরেন্টের পেছনে মিলল নিখোঁজ কিশোরীর মরদেহ
● লালমোহনে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন, প্রধান বক্তা মুফতি ওয়াহাব আহমাদ নোমানী
● পটুয়াখালীতে আট দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি নিকাহ রেজিস্ট্রারদের
● নেছারাবাদে আগুনে পুড়ল ১৮ দোকান ও ৫ বসতঘর



আর্কাইভ