ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » বাড্ডা লিংক রোডে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

বাড্ডা লিংক রোডে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


বাড্ডা লিংক রোডে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

রাজধানী: রাজধানীর বাড্ডা লিংক রোডে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর আমরা এই মাত্র পেয়েছি। বিস্তারিত কিছু বলতে পারছি না। ঘটনাস্থলে আমাদের ইউনিট যাচ্ছে।’

এদিকে, এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।

বাংলাদেশ সময়: ০:১৩:৫৬   ৬ বার পঠিত  | ●   ●   ●