ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভোরে উপজেলার আওরাবুনিয়া এলাকার বিষখালী নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বরগুনার মো. ইসমাইল হোসেন ও একই এলাকার মো. নিজাম উদ্দিন, বাকেরগঞ্জের মো. নাইম শরীফ, রাজাপুরের হায়দার সিকদার এবং কাঁঠালিয়ার মো. মিজানুর রহমান।

পরে তাঁদের বিরুদ্ধে চারটি মামলায় জনপ্রতি এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। তিনি জানান, উপজেলার বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারটি মামলায় পাঁচজনকে মোট পাঁচ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২১:১২   ১২ বার পঠিত  | ●   ●   ●