ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে কাঁঠালিয়ায় আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাসিব ভূট্টো আকন এবং ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।
এস/ আর
বাংলাদেশ সময়: ২১:১৮:২০ ১৩ বার পঠিত | ● আওয়ামী লীগ ● কাঁঠালিয়া বিএনপি ● ছাত্রদলের বিক্ষোভ ● ঝালকাঠি