ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শরীয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের প্রধান লক্ষ্য: চরমোনাই পীর

শরীয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের প্রধান লক্ষ্য: চরমোনাই পীর


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


শরীয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের প্রধান লক্ষ্য: চরমোনাই পীর

ভোলা:ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারে শরীয়াহ ও ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছিল। তবে অন্য কোনো ইসলামী দল জাতির কাছে এমন অঙ্গীকার করতে পারেনি। শরীয়াহ ও ইসলামের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।

বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমোহন উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান কাসেমী, ভোলা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা সালাউদ্দিন বেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি প্রফেসর এএমএম কামাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মো. মোসলেহ উদ্দিন, উপজেলা সভাপতি মাওলানা মো. রাশেদুল ইসলাম এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজগর মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৬:০৮   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ