ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা

পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা

চট্টগ্রাম: পুলিশের টহল দলের সদস্যরা দুপুরের খাবার খেতে গিয়েছিলেন ক্যান্টিনে। এ সময় তাঁদের রেখে যাওয়া পিকআপটি সড়কের পাশে দাঁড় করানো ছিল। এর মধ্যেই এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকেন।

এরপর নির্বিঘ্নে পুলিশের পিকআপটি চালিয়ে নিয়ে যান তিনি। প্রায় ১০ মিনিট পর খাবার খেয়ে ফিরে এসে গাড়িটি না পেয়ে বিপাকে পড়েন পুলিশ সদস্যরা। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া পিকআপটি হালিশহর থানা পুলিশের টহল কাজে ব্যবহৃত হতো।

চুরির তিন থেকে চার ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফকিরনিরহাট বাজারের কাশেম টাওয়ারের সামনে থেকে পিকআপটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই এক ব্যক্তি পিকআপটির কাছে আসেন। নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে চালকের আসনে বসেন তিনি। এরপর গাড়িটি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালিশহর থানা পুলিশের একটি টহল দল খাবার খেতে সড়কের পাশের একটি ক্যান্টিনে গিয়েছিল। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তারা পিকআপটি আর পায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৭:৪৫   ১০ বার পঠিত  | ●   ●   ●