ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ

রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ

ভোলা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ, দেশজুড়ে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাটের অভিযোগ এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা কৃষকদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমোহন উপজেলা কৃষকদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি লালমোহন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন লালমোহন উপজেলা কৃষকদলের সভাপতি আঃ হাই হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্বাসউদ্দীন, সাংগঠনিক সম্পাদক শরিফসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মী ও সমর্থকেরা।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে রাজু মোল্লার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৬:০৪   ১২ বার পঠিত  | ●   ●   ●