ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » মুকসুদপুরে অগ্নিকাণ্ডের পর অস্ত্র উদ্ধারে সালথার ওসি বাবলুরের টিম পুরস্কৃত হচ্ছে

মুকসুদপুরে অগ্নিকাণ্ডের পর অস্ত্র উদ্ধারে সালথার ওসি বাবলুরের টিম পুরস্কৃত হচ্ছে


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


মুকসুদপুরে অগ্নিকাণ্ডের পর অস্ত্র উদ্ধারে সালথার ওসি বাবলুরের টিম পুরস্কৃত হচ্ছে

গোপালগঞ্জ: মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও পাবলিকের অস্ত্র নিরাপদে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ টিম। তাঁদের সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ওসি বাবলুর রহমান খানসহ পুরো টিমকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে থানার অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও পাবলিকের অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এমন প্রতিকূল পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করে অস্ত্রাগারে থাকা অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করেন এবং সেগুলো ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসেন।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, দায়িত্ব পালনে আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে ওসি বাবলুর রহমান খান এবং তাঁর টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের এ উদ্যোগ সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় সহায়ক হয়েছে।

এ ঘটনায় সালথা থানার ওসি বাবলুর রহমান খান ও তাঁর টিমের ভূমিকার প্রশংসা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। তিনি তাঁদের আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে সাহসী ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেন।

পুলিশ সুপার আশা প্রকাশ করেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে ওসি বাবলুর রহমান খান ও তাঁর টিম ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

এদিকে, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এ স্বীকৃতি পুরো ব্যাচের জন্য গর্বের বিষয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৬:৫৭   ১৩ বার পঠিত  | ●   ●   ●   ●