ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৫

নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৫


জেলা প্রতিনিধি ( নরসিংদী )
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৫

নরসিংদী: শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ী এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনারা বেগম মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নাদাইল গ্রামের মৃত রাজিউদ্দিনের স্ত্রী।

আহত ব্যক্তিরা হলেন সৌরভ (২৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫), কাউসার (১৫) ও জান্নাতুল (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটাখোলাগামী একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী মিনারা বেগম ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা চালকসহ পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৩   ১৬ বার পঠিত  | ●   ●   ●