![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান যুবদল নেতা জাকির হোসেন জমাদ্দার। এ লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচনী মাঠে নেমেছেন তিনি। ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে হাটবাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে মানুষের সঙ্গে কথা বলছেন। পাটিখালঘাটা ইউনিয়নের মানুষের সেবা করার আগ্রহ থেকেই তিনি গণসংযোগ শুরু করেছেন।
তৃণমূল থেকে উঠে আসা এই যুবদল নেতা সৎ, সাহসী, নিষ্ঠাবান, সদাহাস্যোজ্জ্বল ও পরোপকারী হিসেবে এলাকায় পরিচিত। ১৯৮৯ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৯২ সালে ঐতিহ্যবাহী আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হন তিনি। ২০০১ সালে যুবদলের আবুধাবী শাখার সহসভাপতির দায়িত্ব পালন করেন। দেশে ফিরে ২০২১ সালে ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন। সেই থেকে তিনি সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া পাটিখালঘাটা ইউনিয়নে বিএনপির ফরম বিতরণ মনিটরিং সেলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর বাবা সমাজসেবক মো. হারুন মিয়া মরিচবুনিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এলাকায় তিনি একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তাঁর ছেলে জাকির হোসেন জমাদ্দারও সব সময় এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান। ক্রীড়াসামগ্রী বিতরণ এবং মাদকবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় পুলিশি নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন জাকির হোসেন জমাদ্দার। এরপরও দলের দুর্দিনে তিনি নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন। দলীয় নেতাকর্মীদের বিপদে-আপদে সর্বশক্তি দিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছেন। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।
বাংলার রাখাল রাজা খ্যাত প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী ও দুইবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে এগিয়ে চলেছেন তিনি। কোনো লোভ-লালসা তাঁকে দলীয় আদর্শ থেকে একবিন্দুও বিচ্যুত করতে পারেনি। সততা, সাহস ও জনগণের আগ্রহকে প্রেরণা হিসেবে নিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হতে চান।
যুবদল নেতা জাকির হোসেন জমাদ্দার জানান, ইউনিয়নবাসী ও দলের সমর্থন পেলে তিনি নির্বাচনে অংশ নেবেন। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিবাহমুক্ত সুখী, সমৃদ্ধ ও আধুনিক পাটিখালঘাটা গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৭ ১৩ বার পঠিত | ● কাঁঠালিয়া ইউপি নির্বাচন ● কাঁঠালিয়া যুবদল ● জাকির হোসেন জমাদ্দার ● পাটিখালঘাটা ইউনিয়ন