![]()
বরগুনা:আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে চলতি বছর ১০ জন দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণের জন্য আড়াই হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে। রোববার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
রোববার বিকেল সাড়ে ৩টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আমতলী প্রেসক্লাবের সহসভাপতি মো. নাসির মাহমুদ, গোছখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, গুরুদল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আউয়াল, কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম মিলন, কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৯:৪৩ ৩ বার পঠিত | ● আমতলী ● এসএসসি পরীক্ষার্থী শিক্ষা সহায়তা ● জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন