ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের

ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের


বরিশাল ব্যুরো
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬


ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের

বরিশাল:ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. সহিদুল ইসলাম নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ঝালকাঠি পুলিশ লাইন্সে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে আয়োজিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন সহিদুল ইসলাম। দায়িত্ব পালন শেষে তিনি অসুস্থ বোধ করেন। পরে পুলিশ লাইন্সে অবস্থানকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা জানান, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর সহিদুল ইসলামের ডেঙ্গু শনাক্ত হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:৪১   ৩ বার পঠিত  | ●   ●   ●