![]()
খুলনা: খুলনা মহানগরী থেকে অস্ত্র ও গুলিসহ কামরান শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেলে টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে। আটক কামরান শেখ ওই এলাকার কামাল শেখের ছেলে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, কামরানকে আটকের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে টুটপাড়া এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আসছিল। রোববার বিকেল সোয়া ৫টার দিকে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
ওসি আরও বলেন, পরে কামরানের স্বীকারোক্তি অনুযায়ী একটি শুটারগান, দুই রাউন্ড শটগানের গুলি এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৮:৩৭ ৭ বার পঠিত | ● কামরান শেখ ● খুলনা সদর থানা ● খুলনায় অস্ত্রসহ যুবক আটক