ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সচেতনতামূলক প্রশিক্ষণ

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সচেতনতামূলক প্রশিক্ষণ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সচেতনতামূলক প্রশিক্ষণ
ঠাকুরগাঁও: পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন সম্পর্কে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতন করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সোমবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়াশা আকতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল। প্রশিক্ষণে ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:৫৫   ৪ বার পঠিত  | ●   ●   ●