![]()
পাবনা: চাটমোহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মথুরাপুর ইউনিয়নের সাবেক সেক্রেটারি এস এম মহিরকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) একটি বিস্ফোরক মামলায় তাকে আটক করা হয়।
মহির উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োরা গ্রামের মৃত মাহাতাবের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি।
চাটমোহর থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি মহিরকে আটক করা হয়েছে। একটি নাশকতার মামলায় তাকে আটক দেখিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৩:০৭ ৩ বার পঠিত | ● এস এম মহির ● চাটমোহর পাবনা ● নিষিদ্ধ ছাত্রলীগ