![]()
ঝালকাঠি: ইসলামই হচ্ছে ইহকাল ও পরকালের শান্তির একমাত্র ধর্ম বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর সাহেব)।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা মুজাহিদ কমিটি ও কারিমীয়া সাখাওয়াতিয়া মাদ্রাসার আয়োজনে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল বাস্তবায়ন কমিটি ও বাংলাদেশ মুজাহিদ কমিটির কাঠালিয়া উপজেলা শাখার ছদর ও সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খান সবুজ।
এ সময় আরও বয়ান করেন মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার, হাফেজ কারী মাওলানা ইব্রাহিম আল হাদী, মাওলানা ইশতিয়াক আল আমীন ও মাওলানা মুহাম্মদ হেদায়েতুল্লাহ ফয়েজী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৩ ৪ বার পঠিত | ● কাঠালিয়া ঝালকাঠি ● চরমোনাই পীর ● তাফসিরুল কুরআন মাহফিল ● মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম