ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালংকার লুট

বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালংকার লুট


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালংকার লুট

বগুড়া: শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে আমিজা খাতুন (৪৬) নামের এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্বর্ণালংকার লুটের চেষ্টা করা হয় বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ ঘরের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিজা খাতুন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশের এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আমিজার টিনের ঘরের পশ্চিম পাশের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও তিনি দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান তারা। পরে ঘরের পশ্চিম পাশের বেড়া কাটা অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানায় আমিজার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তার মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমিজার নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তার মুখে বালিশ ও কাঁথা চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, নিহতের গলায় কালো দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:১৩   ৩ বার পঠিত  | ●   ●   ●