![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ফারহান অ্যাগ্রো প্রসেসর নামে একটি বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ঝাউগড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আজাদ (৩৫)। তিনি কামাল উদ্দিন মৃধার ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় আবুল কালাম আজাদকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় খাদ্য ব্যবসায়ীর দায়িত্ব ও বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়ে শাস্তির বিধান রয়েছে।
আইন অনুযায়ী, খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মজুত, সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তাবিধি ও শর্ত মেনে চলা খাদ্য ব্যবসায়ীর দায়িত্ব। এসব বিধান লঙ্ঘন করলে আইনে শাস্তির ব্যবস্থা রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১৩:৪৩ ১ বার পঠিত | ● আড়াইহাজারে বেকারিকে জরিমানা ● নিরাপদ খাদ্য আইন ● ফারহান অ্যাগ্রো প্রসেসর