ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে অবৈধ মাটিকাটায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সিংগাইরে অবৈধ মাটিকাটায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


সিংগাইরে অবৈধ মাটিকাটায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ: কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে এম.এম ব্রিকসের মালিক মো. আ. রহিম কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির। অভিযানে সিংগাইর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এম.এম ব্রিকসকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫০:০৮   ১২ বার পঠিত  | ●   ●   ●