ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ঝালকাঠি: কাঁঠালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) একটি র‌্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন এবং সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামশেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাসিব ভুট্টোসহ প্রশাসনের কর্মকর্তারা।

কাঁঠালিয়ায় দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

ঝালকাঠির কাঁঠালিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় দুই দিনব্যাপী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং রাজস্ব খাতের আওতায় ১৪ দিনব্যাপী হাঁস-মুরগি পালনবিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তালুকদার, থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন এবং সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মশালায় অংশগ্রহণকারীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:৩৫   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●