ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বাবুল হোসেনের বিরুদ্ধে জনমত গঠন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় ওয়ার্ডের একটি স্থানীয় সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার হাতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মামলা দায়ের করে এলাকার নিরীহ মানুষকে হয়রানি ও চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা দাবি করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বাবুল হোসেনের ছেলে সুমন সম্প্রতি মিরপুর থানা এলাকায় ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর হাতে আটক হন। এ ছাড়া বাবুল হোসেনের স্ত্রীকে ইয়াবাসহ ডিবি পুলিশ গ্রেপ্তার করেছিল বলেও তাঁরা দাবি করেন।

এ সময় বক্তারা বাদীপক্ষের কয়েকজনের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড, ডাকাতি ও মাদকসংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি বাদীপক্ষের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে এসব বিষয় তদন্তের দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন স্বপন আলী, মনির উদ্দিন সরদার, আব্দুর রশিদ সরদার, ফরিদ সরদার, মোছা. নুদি খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৮:২৩   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●