ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ভোলা:‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত ও পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসেন ও মাহাবুব আলম, দপ্তর সম্পাদক শাহীন কুতুব, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ফিরোজ আলম, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজের প্রভাষক আরিফুর রহমান শাহিন, মা ডেইরি ফার্মের মালিক নুরুদ্দিন, লাকি ডেইরি ফার্মের হানিফ ব্যাপারীসহ উপজেলার বিভিন্ন খামারি এবং প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ ছাড়া খামারিদের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে উৎসাহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:১৬   ৯ বার পঠিত  | ●   ●   ●