ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটিতে ইউএনও সভাপতি

উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটিতে ইউএনও সভাপতি


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটিতে ইউএনও সভাপতি

কুড়িগ্রাম: দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে সাত সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফকে সভাপতি এবং এম. মতলেবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক এনডিসি মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উলিপুর পৌরসভার প্রতিনিধি জাহিদ হোসেন।

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা এবং স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কমিটিকে নির্বাচন আয়োজন করতে হবে।

এ বিষয়ে কমিটির সদস্য সচিব এম. মতলেবুর রহমান মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম স্থবির ছিল। অ্যাডহক কমিটি অনুমোদনের মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে খেলাধুলার কার্যক্রম সচল করার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা এবং নতুন খেলোয়াড় তৈরি করাই তাঁদের লক্ষ্য। এ কার্যক্রম বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০০:৫৮   ৪২ বার পঠিত  | ●   ●   ●