ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » চিকনাই নদীর মুখের ডেমরা স্লুইস গেট অপসারণের দাবি

চিকনাই নদীর মুখের ডেমরা স্লুইস গেট অপসারণের দাবি


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


 চিকনাই নদীর মুখের ডেমরা স্লুইস গেট অপসারণের দাবি

পাবনা: চাটমোহরে জলবায়ু ন্যায্যতা সমাবেশ উপলক্ষে তৃণমূল পর্যায়ে পাক-সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। চিকনাই নদীর পাড়ে ফৈলজানা ইউনিয়নের নেংড়ী মোস্তান বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে (২৭ ডিসেম্বর) ‘চলনবিল রক্ষায় আমরা’ ও ‘চিকনাই নদী রক্ষায় আমরা’র আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়াহেদ হোসেন মেম্বর। সঞ্চালনা করেন ‘চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্য সচিব মো. খলিলুর রহমান। সভায় মূল আলোচনা করেন ‘চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন আলতাফ মাহমুদ, আল মামুন, শাহাদত হোসেন, রাকিব হোসেন, মানিক চন্দ্র, আবু মোসা মন্ডল ও সংবাদকর্মী শামীম হাসান মিলন। এ ছাড়া বক্তব্য দেন মো. নুরুল ইসলামসহ অনেকে।

চিকনাই নদীর পাড়ে বসবাসকারীরা বলেন, ঐতিহ্যবাহী চিকনাই নদীটি দখল ও দূষণের শিকার হচ্ছে। নদীতে কচুরিপানা জমে আছে এবং খামারিদের বর্জ্য ফেলা হচ্ছে। ফলে নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া নদীর মুখে অপরিকল্পিতভাবে ডেমরা স্লুইস গেট নির্মাণ করা হয়েছে। তাই গেটটি অপসারণের দাবি জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ০:০৭:৫৯   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●